|
সৌদিতে ভক্তের মুখে প্রশংসা শুনে মজা করে যা বললেন পূর্ণিমা
নতুন সময় ডেস্ক
|
![]() সৌদিতে ভক্তের মুখে প্রশংসা শুনে মজা করে যা বললেন পূর্ণিমা শুধু অভিনয় আর উপস্থাপনাতেই সীমাবদ্ধ নয় অভিনেত্রী, বাস্তবজীবনেও তার রূপের জাদু আর সাবলীল অভিনয় দিয়ে জয় করেছেন কোটি ভক্তের মন। বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন পূর্ণিমা। সেখান থেকে মাঝে মধ্যেই নানা মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করে ভক্ত-অনুরাগীদের সঙ্গে যুক্ত থাকছেন তিনি। সম্প্রতি ঢাকাই সিনেমার এ শীর্ষ অভিনেত্রী ওমরাহ হজের উদ্দেশ্যে মক্কায় গেছেন। সেখান থেকেই ভক্ত-অনুরাগীদের জন্য শেয়ার করে নিয়েছেন একটি মজার ভিডিও, যা মুহূর্তেই নেটিজেনদের মাঝে নজর কেড়েছে। সেই ভিডিওতে দেখা যায়, সৌদি আরবে অবস্থানকালে এক যুবকের মুখোমুখি হন পূর্ণিমা। সেখানে কথা বলার একপর্যায়ে ওই যুবক পূর্ণিমাকে উদ্দেশ্য করে বিস্ময় প্রকাশ করে বলেন— ‘চেহারা দেখে তো একদম পূর্ণিমা আপুর মতো লাগছে।’ সরাসরি নিজের প্রশংসা শুনে স্বভাবসুলভ হাস্যোজ্জ্বল ভঙ্গিতে প্রতিক্রিয়া জানান এ অভিনেত্রী। মজার ছলে পূর্ণিমা বলেন— ‘আমাকেও সবাই বলে, আমার চেহারা নাকি দেখতে পূর্ণিমার মতো লাগে।’ সামাজিক মাধ্যমে ভক্তের সঙ্গে পূর্ণিমার কথোপকথনের ভিডিওটি আসার পর থেকেই নেটিজেনরা বেশ উপভোগ করছেন। নেটিজেনদের কেউ কেউ বলছেন, চিরযৌবনা এ নায়িকার চেহারার উজ্জ্বলতা যেন সময়ের সঙ্গে আরও বাড়ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
