ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
পরিচালকের গালি খেয়ে সেটে কেঁদেছিলেন নীনা গুপ্তা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 9 February, 2026, 10:36 AM

পরিচালকের গালি খেয়ে সেটে কেঁদেছিলেন নীনা গুপ্তা

পরিচালকের গালি খেয়ে সেটে কেঁদেছিলেন নীনা গুপ্তা

ক্যারিয়ারের শুরুতে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলিউডের প্রবীণ অভিনেত্রী নীনা গুপ্তা। তার অভিযোগ, কোনো ভুল না থাকা সত্ত্বেও শুটিং সেটে এক পরিচালকের হাতে চরম অপদস্থ হতে হয়েছিল তাকে। এমনকি সেই ঘটনার পর সবার সামনেই কান্নায় ভেঙে পড়েছিলেন ‘বাধাই হো’ খ্যাত এই অভিনেত্রী। 

কারে তিনি এই তিক্ত অভিজ্ঞতার কথা ভাগ করে নেন। জানান, ক্যারিয়ারের শুরুর দিকে একটি সিনেমার শুটিংয়ের সময় সবার সামনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন পরিচালক। অথচ সেখানে তার চরিত্রটি ছিল খুবই ছোট এবং তার কোনো ত্রুটি ছিল না। 

নীনা বলেন, পরিচালক সম্ভবত অন্য কোনো কারণে রাগান্বিত ছিলেন, যার বহিঃপ্রকাশ তিনি আমার ওপর করেন। সে সময় সেটে অনেক মানুষ ছিল, আমি সেখানে দাঁড়িয়ে কাঁদছিলাম। 

তিনি আরও যোগ করেন, ক্যারিয়ার টিকিয়ে রাখা ও টাকার কারণে তৎকালীন সময়ে শিল্পীরা অনেক কিছুই মুখ বুজে সহ্য করতেন। 

তবে সেই পরিচালকের নাম সরাসরি উল্লেখ করেননি অভিনেত্রী। সাক্ষাৎকারে অভিনেত্রী তার কাজ নিয়ে আক্ষেপও প্রকাশ করেন। জানান, শুধু জীবিকার তাগিদে এমন কিছু সিনেমায় অভিনয় করতে হয়েছে যা নিয়ে পরে তাকে অনুতপ্ত হতে হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status