|
হাফপ্যান্ট আর মোজা পরেই গ্র্যামির মঞ্চে হাজির জাস্টিন বিবার
নতুন সময় ডেস্ক
|
![]() হাফপ্যান্ট আর মোজা পরেই গ্র্যামির মঞ্চে হাজির জাস্টিন বিবার তবে এবার সংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন ‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে পোশাক নিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন এই তারকা। পারফর্মের সময় তার পরনে ছিল শুধু হাফপ্যান্ট আর মোজা; যা নিয়ে এখন আলোচনায় এই শিল্পী। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, হঠাৎ করে বিবারকে এমন অবস্থায় দেখে একরকম হকচকিয়ে যান আয়োজক ও বিচারকেরা। আর বিবারের এমন খামখেয়ালি পোশাকের বিষয়ে আগে থেকে কিছুই জানতেনও না তারা। গ্র্যামি অ্যাওয়ার্ডসের নির্বাহী প্রযোজক বেন উইনস্টন এক পডকাস্টে জানান, বিবার যে এমন পোশাকে পারফর্ম করবেন, তা তিনি আগে থেকে কাউকেই জানাননি। তিনি বলেন, আমার মনে হয় না মঞ্চে ওঠার আগ পর্যন্ত তিনি ঠিক করেছিলেন কী পরবেন। সৃজনশীল পরিকল্পনা নিয়ে আলোচনার সময়ও তিনি কোনো আভাস দেননি, শুধু বলেছিলেন- মঞ্চে উঠে গান গাইবেন। জানা গেছে, সেদিন জাস্টিন বিবার তার নিজস্ব ফ্যাশন ব্র্যান্ডের তৈরি করা একটি সাটিন বক্সার শর্টস পরে পারফর্ম করতে মঞ্চে ওঠেন। আয়োজকরা জানান, এই বিশেষ পারফরম্যান্সের জন্য বিবার খুব একটা সময় নষ্ট করতে চাননি, তাই হয়তো বিবার এমন পোশাকেই চলে আসেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
