ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
যৌথ বাহিনীর অভিযানে ৬ শতাধিক রোহিঙ্গা আটক, অভিযান চলছে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 8 February, 2026, 10:40 AM

যৌথ বাহিনীর অভিযানে ৬ শতাধিক রোহিঙ্গা আটক, অভিযান চলছে

যৌথ বাহিনীর অভিযানে ৬ শতাধিক রোহিঙ্গা আটক, অভিযান চলছে

কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পের বাইরে ভাড়া বাসা ও স্থানীয়দের জমি দখল করে বসবাস করা ৬ শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী। এ অভিযান এখনও চলমান রয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর থেকে উখিয়ার বালুখালী এলাকায় এই অভিযান শুরু হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রোহিঙ্গাদের অপব্যবহারের আশঙ্কা রয়েছে। এ কারণে ক্যাম্পের বাইরে ছড়িয়ে থাকা রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে।

এরই অংশ হিসেবে অভিযানে এখন পর্যন্ত ৭ শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অভিযান অব্যাহত থাকায় অল্প সময়ের মধ্যেই আটকের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে।

এর আগে চট্টগ্রামের দোহাজারি এলাকা থেকে কয়েক দফায় ৫ জন রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠায় যৌথ বাহিনী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status