ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
পুবাইলে পাতা কুড়ানোকে কেন্দ্র করে হামলা: বৃদ্ধাসহ একই পরিবারের ৪ জন আহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 5 February, 2026, 6:33 PM

পুবাইলে পাতা কুড়ানোকে কেন্দ্র করে হামলা: বৃদ্ধাসহ একই পরিবারের ৪ জন আহত

পুবাইলে পাতা কুড়ানোকে কেন্দ্র করে হামলা: বৃদ্ধাসহ একই পরিবারের ৪ জন আহত

গাজীপুর মহানগরীর পুবাইল থানার লক্ষণদিয়া এলাকায় পাতা কুড়ানোকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে এক বৃদ্ধাসহ একই পরিবারের চার সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে। গত ৩০ জানুয়ারি সকালে এ ঘটনা ঘটে। এতে মোসাঃ আয়েত বানু (৬৫), তার মেয়ে ও দুই নাতি গুরুতর আহত হয়েছেন।

ভুক্তভোগীদের লিখিত অভিযোগে জানা যায়, মৃত আব্দুল আলিমের স্ত্রী আয়েত বানুর মেয়ে সালমা আক্তার লিপি (৩০) প্রতিবেশী জাকির হোসেনের জমিতে শুকনো পাতা কুড়াতে গেলে প্রতিবেশী মোঃ ইব্রাহিম ও তার পরিবারের সদস্যরা বাধা দেন। দীর্ঘদিনের বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে সাকিব (২৫) ও খাদিজা (৪৫) লিপির কুড়ানো পাতা জোরপূর্বক সরিয়ে ফেলতে গেলে আয়েত বানুর নাতি ইমন (১৫) বাধা দেয়। এসময় তাকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে লিপির বোন ও অপর নাতি তানজিদ (১৭) এগিয়ে এলে তাদের ওপরও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।

পরিবারের সদস্যদের বাঁচাতে ঘটনাস্থলে গেলে বৃদ্ধা আয়েত বানুকেও এলোপাথারি মারধর করা হয়। অভিযোগে আরও বলা হয়েছে, হামলার সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং পরিহিত কাপড় ছিঁড়ে ফেলা হয়। স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পাতাভর্তি বস্তা ছিনিয়ে নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

ভুক্তভোগীরা জানান, স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ও পারিবারিক আলোচনার কারণে অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়েছে। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় পুবাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

পুবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status