ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
আমরা কোন অন্যায় করব না, কোন অন্যায়কারীকে প্রশ্রয় দেব না: এস এম জাহাঙ্গীর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 5 February, 2026, 6:25 PM

আমরা কোন অন্যায় করব না, কোন অন্যায়কারীকে প্রশ্রয় দেব না: এস এম জাহাঙ্গীর

আমরা কোন অন্যায় করব না, কোন অন্যায়কারীকে প্রশ্রয় দেব না: এস এম জাহাঙ্গীর

ঢাকা-১৮ আসনের ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, “আমরা নিজেরা কোনো অন্যায় করব না, আবার কোনো অন্যায়কারীকে প্রশ্রয়ও দেব না।”

০৫ ফেব্রুয়ারী ২০২৬ (বৃহস্পতিবার) বিকাল ৩টায় কুর্মিটোলা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কুর্মিটোলা এলাকায় সরকারি হাসপাতাল নেই। ফলে এলাকাবাসীকে চিকিৎসার জন্য দূরে যেতে হয়। “আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, তাহলে এই এলাকায় একটি সরকারি হাসপাতাল স্থাপনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি এলাকার অন্যান্য দীর্ঘদিনের সমস্যাও ধাপে ধাপে সমাধান করা হবে,”।

এস এম জাহাঙ্গীর হোসেন আরও বলেন, বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে, বিশেষ করে প্রতিবারই দেশে উন্নয়ন হয়েছে। বিএনপি সবসময় মানুষের কল্যাণে কাজ করে।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আপনারা ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেবেন এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে অপেক্ষা করবেন।”

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন ও কফিল উদ্দিনসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।

খিলক্ষেত থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে কুর্মিটোলা হাই স্কুল মাঠে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে এলাকাটি লোকারণ্য হয়ে ওঠে। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status