|
চট্টগ্রাম বন্দরে নৌপরিবহন উপদেষ্টার গাড়ি আটকে শ্রমিকদের বিক্ষোভ
নতুন সময় প্রতিনিধি
|
![]() চট্টগ্রাম বন্দরে নৌপরিবহন উপদেষ্টার গাড়ি আটকে শ্রমিকদের বিক্ষোভ এদিকে সমস্যা সমাধানে জরুরি বৈঠকে বসছে বন্দর কর্তৃপক্ষ। এতে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন উপস্থিত থাকবেন। সকালে বন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে অনুষ্ঠেয় বৈঠকে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিদের থাকতে বলা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি চিঠি দেয় বন্দর কর্তৃপক্ষ। বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গত শনিবার থেকে টানা তিন দিন আট ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন। এর পর আন্দোলনকারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যান। বন্দর জেটিতে কনটেইনার ও মালামাল হ্যান্ডলিং, ইয়ার্ড থেকে সরবরাহ/হস্তান্তর এবং জাহাজ চলাচল সবই সম্পূর্ণভাবে বন্ধ আছে। বন্দর সূত্র জানায়, আজ সকাল থেকে আন্দোলন আরও কঠোর হয়ে গেছে। আন্দোলনকারীরা বিভিন্ন প্রবেশদ্বারে অবস্থান নিয়ে ট্রাফিক, ইলেকট্রিকাল, মেকানিক্যাল এবং অন্যান্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের বন্দরে প্রবেশে বাধা দিচ্ছেন। বন্দর কর্তৃপক্ষের চিঠিতে বলা হয়, বর্তমানে নিউমুরিং টার্মিনাল পরিচালনা করা সিডিডিএলের পরিচালক যেন একজন বা দুজন শ্রমিককে বৈঠকে পাঠান। বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা যেমন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার অতিরিক্ত পরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আঞ্চলিক কমান্ডার, চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, কোস্টগার্ডের জোনাল কমান্ডার ও নেভি ইন্টেলিজেন্সের কর্মকর্তাদের বৈঠকে থাকতে বলা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
