|
গোয়াইনঘাট উপজেলায় গণসংযোগ-পথসভা
কোনো রক্তচক্ষু উন্নয়ন অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারবে না: আরিফুল হক চৌধুরী
নতুন সময় প্রতিনিধি
|
![]() কোনো রক্তচক্ষু উন্নয়ন অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারবে না: আরিফুল হক চৌধুরী এই পর্যটন কেন্দ্রগুলোকে এমনভাবে সাজাতে হবে যাতে সবার নজর কাড়ে। দেশি-বিদেশী পর্যটরা আকৃষ্ট হয়ে বার বার আসে এমন পরিবেশ তৈরি করতে হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট, হোটেল-মোটেল-রেষ্টুরেন্ট গড়ে তুলতে হবে। এর মূল ভিত্তি হচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থা, সুন্দর -নিরাপদ পরিবেশ বজায় রাখা। বুধবার (৪ফেব্রুয়ারী-২০২৬) গোয়াইনঘাট উপজেলার পর্ব জাফলং ইউনিয়ন ও মধ্য জাফলং ইউনিয়নে দিন ব্যাপি গণসংযোগ-পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। আরিফুল হক চৌধুরী বলেন, আমাদের মেধা এবং শ্রমকে কাজে লাগিয়ে আমরা নিজেদের ভাগ্য পরিবর্তন করব। আমরা সততা, সাহসিকতা দিয়ে এগিয়ে যাব। বিএনপি সরকার গঠন করলে কোনো রক্তচক্ষু আমাদের উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারবে না। সকল চ্যালেঞ্জ- প্রতিবন্ধকতাকে কাটিয়ে আমরা স্বচ্ছতা, অগ্রগতির পথে এগিয়ে যাব। ![]() কোনো রক্তচক্ষু উন্নয়ন অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারবে না: আরিফুল হক চৌধুরী পৃথক অনুষ্টানে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি জিল্লুর রহমান, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সিলেট জেলা তাঁতীদলের আহবায়ক মো: হানিফ, নেওয়ার আহমদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক সম্পাদক শাহ আলম স্বপন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট নুর আহমদ, সহ-সভাপতি উসমান গণী, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন, ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের সভাপতি আমজদ বক্স, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিকদার, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মদরিছ আলী, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মন্নান, শামীম আহমদ, ছাত্রদলের সভাপতি আসাদুর রহমান, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, শ্রমিক দলের সভাপতি আমির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেক দলের যুগ্ম আহবায়ক হাবিব আহমদ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীর। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
