|
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলায় বিএনপি প্রার্থীসহ ৪০ জনের আগাম জামিন
জোবায়ের সোহাগ, শেরপুর
|
![]() শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলায় বিএনপি প্রার্থীসহ ৪০ জনের আগাম জামিন সোমবার (২ ফেব্রুয়ারি) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। উল্লেখ্য,গত ২৮ জানুয়ারি বুধবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হন। ৩০ জানুয়ারি রাতে ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত মাওলানা রেজাউল করিমের স্ত্রী মোসাঃ মারজিয়া। মামলায় শেরপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মোঃ মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে ২৩৪ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়। এ ছাড়া ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
