|
দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও নবীন বরণ অনুষ্ঠিত
কাউছার মিয়া, দৌলতপুর, মানিকগঞ্জ
|
![]() দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও নবীন বরণ অনুষ্ঠিত সোমবার (২ ফেব্রুয়ারি) ক্রীড়া শপত গ্রহণের মাধ্যমে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে ক্রীড়া ও নবীণ বরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম,দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.কমর উদ্দিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নার্গিস সুলতানা,উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মঈনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণীর মাধ্যমে বার্ষিক ক্রীড়া ও নবীন বরণ অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
