|
চলে গেলেন ৭১-এর সম্মুখযোদ্ধা বাউফলের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার
মোঃ আল আমিন আকন
|
![]() চলে গেলেন ৭১-এর সম্মুখযোদ্ধা বাউফলের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার তিনি দুই ছেলে, এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। রবিবার রাতে তার মরদেহ বাউফলে আনা হয়। রাত ৮টায় বাউফল পাবলিক মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরদিন সকালে নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে মদনপুরা ইউনিয়নের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া মুক্তিযোদ্ধা সংসদের সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা জানাজা ও দাফনে অংশ নেন। জানাজা পূর্ব আলোচনায় উপস্থিত মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদারের সাহসিকতা ও অবদানের কথা স্মরণ করেন। তার মৃত্যুতে বাউফল উপজেলার মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ঝুট বাণিজ্য নিয়ে দ্বন্দ্বে গাজীপুরে ছাত্রদল নেতার ওপর হামলা, হাসপাতালে চিকিৎসাধীন
সোনারগাঁওয়ে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ,দেড় ঘন্টা পর আসলো নতুন প্রশ্ন
আজ থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু
গোমস্তাপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ: বোন ও ভাগ্নেদের ওপর মামাদের বর্বরোচিত হামলা, আহত ৬
