|
কলাপাড়ায় নবম পে-স্কেলের দাবিতে পায়রা বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
তুষার হাওলাদার, কলাপাড়া
|
![]() কলাপাড়ায় নবম পে-স্কেলের দাবিতে পায়রা বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি এর আগের দিন রোববার একই সময় ও একই দাবিতে কর্মসূচি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভে বন্দরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। সমাবেশে বক্তব্য দেন পায়রা বন্দরের মেডিকেল অফিস সহকারী তাপসী দাস, ইনল্যান্ড মাস্টার আবদুল কাদের, শেখুল আরেফিন ও হিসাব সহকারী শফিকুল ইসলাম। বক্তারা বলেন, গত প্রায় ১৫ বছরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কয়েক গুণ বেড়েছে। অথচ এ সময়ের মধ্যে তাদের বেতন-ভাতা সেভাবে বাড়েনি। এতে পরিবার নিয়ে চরম আর্থিক সংকটে দিন কাটাতে হচ্ছে। দ্রুত নবম পে-স্কেলের গেজেট জারি করে সংশ্লিষ্টদের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা। কর্মসূচিতে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরা বলেন, দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আসন্ন নির্বাচনে ভোট না দেওয়ার আল্টিমেটামও দেন তারা। এ বিষয়ে পায়রা বন্দর কর্তৃপক্ষের কোনো দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নেছারাবাদে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজানোর অপরাধে যুবকের অর্থদন্ড, সাউন্ডবক্স জব্দ
সাতক্ষীরায় ৩ রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা ভেজাল ও অপরিচ্ছন্নতার দায়ে ভোক্তা অধিকারের অভিযান
গাজীপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড
কাউখালী থানার বিশেষ অভিযানে ১৫০ লিটার দেশীয় চোলাই মদ ও মদ তৈরির উপকরণ সহ ০২ জন গ্রেফতার
