|
বাকৃবির ভেটেরিনারি অনুষদের ৫৯তম ব্যাচের ইন্টার্নশিপ সনদ পেল ১৯৭ শিক্ষার্থী
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাকৃবির ভেটেরিনারি অনুষদের ৫৯তম ব্যাচের ইন্টার্নশিপ সনদ পেল ১৯৭ শিক্ষার্থী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক ও মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের পরিচালক ড. মনোরঞ্জন ধর। ![]() বাকৃবির ভেটেরিনারি অনুষদের ৫৯তম ব্যাচের ইন্টার্নশিপ সনদ পেল ১৯৭ শিক্ষার্থী প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া ইন্টার্নশিপ সম্পন্নকারী নবীন প্রাণিচিকিৎসকদের অভিনন্দন জানান। তিনি বলেন, দেশের প্রাণিসম্পদ উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দক্ষ ও নৈতিক ভেটেরিনারিয়ানদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাজীবনে অর্জিত তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ইন্টার্নশিপে পাওয়া ব্যবহারিক অভিজ্ঞতা পেশাগত জীবনে যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান তিনি। ![]() বাকৃবির ভেটেরিনারি অনুষদের ৫৯তম ব্যাচের ইন্টার্নশিপ সনদ পেল ১৯৭ শিক্ষার্থী এ বছর ৯ জন বিদেশি শিক্ষার্থীসহ মোট ১৯৭ জন শিক্ষার্থী ইন্টার্নশিপ সম্পন্ন করেছেন। এর মধ্যে ৫০ জন বিদেশে এবং বাকিরা দেশে ইন্টার্নশিপ সম্পন্ন করেন। অনুষ্ঠানে সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও আনন্দঘন পরিবেশ লক্ষ্য করা যায়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
