ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
জামায়াত ক্ষমতায় এলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবে: মিজানুর রহমান
মো: সবুজ ইসলাম, রাণীশংকৈল
প্রকাশ: Tuesday, 3 February, 2026, 11:31 AM

জামায়াত ক্ষমতায় এলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবে: মিজানুর রহমান

জামায়াত ক্ষমতায় এলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবে: মিজানুর রহমান

জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশে সাংবাদিকরা স্বাধীন ভাবে করতে পারবে বলে মন্তব্য করেছেন ১১ দলীয় সমঝোতা ঐক্য সমর্থিত ও জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মাস্টার।

সোমবার দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের শান্তা কমিউনিটি সেন্টারে প্রেস ও মিডিয়া সেল আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন । 

এ সময় তিনি আরও বলেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এতে আমাদের কোনো বাধা থাকবেনা। তারা আমাদের দোস ত্রুটিগুলো তুলে ধরলে আমরা সুধরানোর সুযোগ পাবো বলে মন্তব্য করেন তিনি।

স্বাস্থ্য সেবার বিষয়ে তিনি বলেন, একটা উপজেলায় ৫০ শয্যার  হাসপাতাল কি হয়। আমি নির্বাচিত হলে এ আসনের সেই ৫০ শয্যা হাসপাতালকে ৩০০ শয্যায় উন্নতি করবো ইনশাআল্লাহ। 

বেকারদের উদ্দেশ্যে তিনি বলেন,  যারা বেকার তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য করে তোলে জনসম্পদে পরিনত করবো। শুধু তাই নয় তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

এ সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি রজব আলী’র সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন,কেন্দ্রীয় এনসিপির যুগ্মমূখ্য সমন্বয়ক কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা সভাপতি মুফতি আমানুল্লাহ আমান, পৌর আমির আব্দুল মাতিন বিশ্বাস। 

জেলা প্রেসমিডিয়া সভাপতি শাহজালাল জুয়েল এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন,শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি রফিকুল ইসলাম, যুববিভাগ সভাপতি মোকাররম হোসাইনসহ স্থানীয় সাংবাদিকরা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status