ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
মহেশখালীতে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা, হামিদুর রহমান আযাদকে জয়ী করার আহ্বান
শহিদুল ইসলাম,মহেশখালী
প্রকাশ: Tuesday, 3 February, 2026, 11:24 AM

মহেশখালীতে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা, হামিদুর রহমান আযাদকে জয়ী করার আহ্বান

মহেশখালীতে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা, হামিদুর রহমান আযাদকে জয়ী করার আহ্বান

বাংলাদেশ জামায়াতে ইসলামির আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে নৈরাজ্য বন্ধ, শান্তি প্রতিষ্ঠা এবং জুলাই যোদ্ধা শহীদদের হত্যার বিচার নিশ্চিত করতে হলে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদকে বিজয়ী করে জোটকে শক্তিশালী করতে হবে।

সোমবার (২ জানুয়ারি) সকাল ১০টায় মহেশখালীর নতুনবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর করতে হলে গণভোটে “হ্যাঁ” পক্ষে ভোট দিতে হবে। তার ভাষায়, “হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি।” দেশকে একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে বাংলাদেশ জামায়াতে ইসলামি ও ১১ দলীয় জোটের প্রার্থীকে মূল্যবান রায় দেওয়ার আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, জামায়াত ইসলামি এককভাবে ক্ষমতায় যেতে চায় না, বরং ১৮ কোটি মানুষকে সঙ্গে নিয়ে সংসদে যেতে চায়। যোগ্যতার ভিত্তিতে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে এবং আগামীর বাংলাদেশ হবে তরুণদের।

মহেশখালীতে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা, হামিদুর রহমান আযাদকে জয়ী করার আহ্বান

মহেশখালীতে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা, হামিদুর রহমান আযাদকে জয়ী করার আহ্বান

জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে জাগপা সভাপতি রাশেদ প্রধান বলেন, আদর্শিক নেতৃত্ব নির্বাচিত না হলে জনগণের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। অতীতে মিথ্যা আশ্বাস দিয়ে জনগণের ভাগ্যের পরিবর্তনের বদলে নিজেদের ভাগ্যের পরিবর্তন করা হয়েছে, যা মহেশখালী-কুতুবদিয়ার মানুষের কাছে দিনের আলোর মতো স্পষ্ট।

বাংলাদেশ খেলাফত মজলিশ কেন্দ্রীয় নায়েবে আমীর ওবাইদুল হক কাসেমী নদভী বলেন, জামায়াত ইসলামির নেতৃত্বে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হামিদুর রহমান আযাদকে নির্বাচিত করলে দেশে ইনসাফ প্রতিষ্ঠার পথ খুলে যাবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামি কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মুহাম্মদ শাহজাহান বলেন, জামায়াত ক্ষমতায় এলে দেশে কোনো মানুষ বেকার থাকবে না এবং কোনো দায়গ্রস্ত পিতাকে দুশ্চিন্তা করতে হবে না। তিনি বলেন, রাসুল (সা.)-এর মদিনা সনদই রাষ্ট্র পরিচালনার পূর্ণাঙ্গ দিকনির্দেশনা।

মহেশখালীতে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা, হামিদুর রহমান আযাদকে জয়ী করার আহ্বান

মহেশখালীতে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা, হামিদুর রহমান আযাদকে জয়ী করার আহ্বান

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ বলেন, কোনো মতলববাজ ব্যক্তি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে এবং কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন—

বাংলাদেশ খেলাফত মজলিশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ,কক্সবাজার জেলা এবি পার্টির সভাপতি এনামুল হক সিকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামি কক্সবাজার জেলার সাবেক আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশ জেলা সভাপতি মাওলানা আবু মুছা, এনসিপি কক্সবাজার জেলা সভাপতি অধ্যাপক আক্তার আলী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী,জেলা কর্মপরিষদ সদস্য জাকের হোসাইন, মহেশখালী উপজেলা দক্ষিণ জামায়াত আমীর মাস্টার শামীম ইকবাল, উত্তর জামায়াত আমীর মাস্টার নজরুল ইসলাম, কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমীর শাহরিয়ার চৌধুরী, আজিজুর রহমান, অ্যাডভোকেট ফরিদুল আলম,অ্যাডভোকেট নুরুল ইসলাম, মঅ্যাডভোকেট কবির হোসেন, এনসিপি মহেশখালী উপজেলা সভাপতি মো. তারেক, এনসিপি নেতা মো. ইয়ামিন, খেলাফত মজলিশ উপজেলা সভাপতি নুরুল আলম, ইউপি সদস্য নুরুল ইসলাম, জামায়াত নেতা ছৈয়দুল হক সিকদার, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান   মাওলানা বদিউল আলম, কুতুবদিয়ার লেমশীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status