ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
পায়ে হেঁটে ভোটারদের দ্বারে দ্বারে এস এম জাহাঙ্গীরের গণসংযোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 1 February, 2026, 3:19 PM
সর্বশেষ আপডেট: Sunday, 1 February, 2026, 6:39 PM

পায়ে হেঁটে ভোটারদের দ্বারে দ্বারে এস এম জাহাঙ্গীরের গণসংযোগ

পায়ে হেঁটে ভোটারদের দ্বারে দ্বারে এস এম জাহাঙ্গীরের গণসংযোগ

নির্বাচনী প্রচারণার ১১তম দিনে পায়ে হেঁটে সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছাচ্ছেন ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে দক্ষিনখান থানার দক্ষিনখান বাজার এলাকা থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শুরু হয় তার নির্বাচনী গণসংযোগ।

গণসংযোগকালে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে রাস্তায় চলাচলরত সাধারণ মানুষ, আশপাশের বাড়িঘরের ভোটার, রিকশা শ্রমিক, মুদি দোকানদার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এস এম জাহাঙ্গীর। এ সময় তিনি সবার কাছে ভোট প্রার্থনা করেন। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতা তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

বিভিন্ন মোড়ে অপেক্ষমাণ সাধারণ মানুষ প্রার্থীকে কাছে পেয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। তাদের ভালোবাসার জবাবে এস এম জাহাঙ্গীর বলেন, “এই ভালোবাসার মূল্য দেওয়া অসম্ভব।”

গণসংযোগ চলাকালে স্থানীয় নারী ভোটারদের অনুরোধে সেলফি তোলা, শিশুদের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠার দৃশ্য নজর কেড়েছে পথচারী ও এলাকাবাসীর। পুরো সময়জুড়ে তার সহজ-সরল ও মিশুক আচরণ সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

স্থানীয় কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, অতীতের বিভিন্ন জাতীয় দুর্যোগে এস এম জাহাঙ্গীর এলাকাবাসীর পাশে দাঁড়িয়েছেন। তারা জানান, শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ—সবাই তাকে মন থেকে ভালোবাসেন। সদা হাস্যোজ্জ্বল ও তৃণমূল থেকে উঠে আসা এই রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে ঢাকা-১৮ আসনের মানুষের আস্থা অর্জন করেছেন বলেও মত দেন তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status