ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
বাঙ্গালহালিয়া কুতুরিয়া পাড়ায় ধানের শীষের পক্ষে উঠান বৈঠক
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
প্রকাশ: Sunday, 1 February, 2026, 12:36 PM

বাঙ্গালহালিয়া কুতুরিয়া পাড়ায় ধানের শীষের পক্ষে উঠান বৈঠক

বাঙ্গালহালিয়া কুতুরিয়া পাড়ায় ধানের শীষের পক্ষে উঠান বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাঙ্গামাটি ২৯৯ নং সংসদীয় আসনের উন্নয়ন,অগ্রগতি ও ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে বিএনপি মনোনীত প্রার্থী,সাবেক সিনিয়র যুগ্ম জেলা জজ ও জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৩১শে জানুয়ারি) বিকালে রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪ ও ৬ নম্বর ওয়াডের রমতিয়া পাড়া,ছাগলখাইয়া পাড়ার আংশিক গনসংযোগ এবং কুতুরিয়া পাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

কুতুরিয়া পাড়ার শিব মন্দিরের পুরোহিত কাজল চক্রবর্তীর সভাপতিত্বে,উপজেলা বিএনপির সদস্য জিকু কুমার দে এর সঞ্চালনায়,উঠান বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অরুণ সেন,সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু মিয়া,উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহমেদ রুবেল,উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সুইসিমং চৌধুরী,উপজেলা বিএনপির সহ প্রচার সম্পাদক মিজানুর রহমান প্রিন্স,উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ সুমন খান,উপজেলা মহিলা দলের সভাপতি প্রেমা তালুকদার,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব চৌধুরী,ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক জোনায়েদ ইসলাম জুনু,কুতুরিয়া পাড়ার মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্যামল বিশ্বাস,সাবেক সভাপতি পলাশ সেন,সাবেক সাধারণ সম্পাদক শিবু ধর,ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন,উপজেলা ও ইউনিয়ন মহিলা দলের নেতৃবৃন্দরাসহ বাঙ্গালহালিয়া ইউনিয়ন যুবদল,ছাএ দল,স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতি দল,ওলামা দল এবং জাসাসসহ সকল অঙ্গ-সংগঠনের সম্মিলিত অংশগ্রহণে এই নির্বাচনী প্রচারণা করেন।

উঠান বৈঠকে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত কৃষক ও ফ্যামিলি কার্ড এবং মন্দিরের পুরোহিত,ইমাম-মুয়াজ্জিনদের জন্য সরকারি ব্যবস্থাপনায় বেত ভাতার প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। এছাড়া ভোটারদের ভোটের দিন সকালে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status