ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
রাজস্থলীতে চুশাক পাড়ায় টেবিল টেনিসের কন্যাকে উষ্ণ সংবর্ধনা
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
প্রকাশ: Sunday, 1 February, 2026, 11:59 AM

রাজস্থলীতে চুশাক পাড়ায় টেবিল টেনিসের কন্যাকে উষ্ণ সংবর্ধনা

রাজস্থলীতে চুশাক পাড়ায় টেবিল টেনিসের কন্যাকে উষ্ণ সংবর্ধনা

২০২৫ সালে সৌদি আরবে রিয়াদে  বাংলাদেশের হয়ে খেলা  রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার চুশাক পাড়া গ্রামের  কৃতি টেবিল টেনিস খেলোয়ার খই খই ছাই মারমা কর  উষ্ণ সংবর্ধনা দিয়েছে রাজস্থলীর দুই নং গাইন্দ্যা ইউনিয়নের দায়িত্বপূর্ণ এলাকার গ্রামবাসী। 

শনিবার (৩১ জানুযারী ) বেলা ১১টার দিকে চুশাক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত বর্ণিল এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাহাড়িকন্যা  বরণ করে নেন চুশাক পাড়া বৌদ্ধ বিহারে অধ্যক্ষ উঃকিত্তিমা মহাথের ও গ্রামবাসী 

সংবর্ধনা আয়োজক কমিটির সদস্য উথোয়াইইমং মারমা এর উপস্থাপনায় সাবেক ইউপি সদস্য উনুমং মারমা এর  সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইন্দ্যা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান  নুরুল আলম,সাবেক ইউপি সদস্য মঞো মারমা,সাংবাদিক আজগর আলী খান,মহিলা দলের নেত্রী লাকী মারমা সহ আরো অনেকে  বক্তব্য রাখেন।

রাজস্থলীতে চুশাক পাড়ায় টেবিল টেনিসের কন্যাকে উষ্ণ সংবর্ধনা

রাজস্থলীতে চুশাক পাড়ায় টেবিল টেনিসের কন্যাকে উষ্ণ সংবর্ধনা

অনুষ্ঠানের শুরুতেই   টেবিল টেনিস সিলভার  পদক বিজয়ী কন্যা খই খই সাই মারমা কর  এলাকা থেকে  শোভাযাত্রাসহকারে ফুলে ফুলে সাজ্জিত করে  অনুষ্ঠানস্থলে নিয়ে আসা হয়। এ সময় ফুল ছিটিয়ে তাকে মঞ্চে নিয়ে যাওয়া হয়। আগত অতিথিরা বক্তব্যে  বলেন, খই খই মারমা  বিশ্বে বাংলাদেশকে আর বাংলাদেশের কাছে পাহাড়কে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। অভাব-অনটনের সঙ্গে লড়াই করা এ বীরকন্যার অর্জনে আমরা গর্বিত ও উচ্ছ্বসিত।পরে খই খই মারমা সম্মানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।

প্রসঙ্গত, রাঙামাটির রাজস্থলী উপজেলার চুশাক পাড়া গ্রামের এক কৃষক পরিবারের কৃতী সন্তান  টেবিল টেনিস খেলোয়াড় খই খই সাই মারমা আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে অসাধারণ সাফল্য অর্জন করেছেন। তিনি ইসলামিক সলিডারিটি গেমসে টেবিল টেনিসের মিশ্র দ্বৈত ইভেন্টে রৌপ্য পদক জিতে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা সাফল্য এনে দেন। এই ১৮ বছর বয়সী মারমা বালিকা বিকেএসপির শিক্ষার্থী এবং ঘরোয়া প্রতিযোগিতাতেও ডাবলসহ সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status