ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
আজহারীকে ধন্যবাদ জানিয়ে চিত্রনায়িকা বর্ষার ফেসবুক পোস্ট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 31 January, 2026, 5:01 PM

আজহারীকে ধন্যবাদ জানিয়ে চিত্রনায়িকা বর্ষার ফেসবুক পোস্ট

আজহারীকে ধন্যবাদ জানিয়ে চিত্রনায়িকা বর্ষার ফেসবুক পোস্ট

ঢাকাই সিনেমার নায়িকা আফিয়া নুসরাত বর্ষা বর্তমানে শোবিজের কাজের চেয়ে ব্যক্তিজীবন ও ধর্মীয় চর্চায় বেশি সময় দিচ্ছেন। নিয়মিত ইবাদত পালনের পাশাপাশি ধর্মীয় বিষয়েও আগ্রহী তিনি। গত বছর ওমরাহ হজ পালন করতে মক্কায় গিয়ে ফেরার পরই একটি বড় সিদ্ধান্তের কথা জানান বর্ষা—তিনি আর সিনেমায় কাজ করবেন না। নায়িকার ভাষ্য ছিল, ভবিষ্যতে সন্তানরা বড় হবে, সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই সিদ্ধান্তে অটল থাকছেন বর্ষা। নতুন কোনো চলচ্চিত্রে তার নাম দেখা যাচ্ছে না। তবে ফটোশুট কিংবা বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে মাঝেমধ্যে তাকে দেখা যায়। অবসর সময়ে বই পড়তেও ভালোবাসেন তিনি, বিশেষ করে ধর্মীয় বই।

এবার তেমনই একটি বই নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন বর্ষা। জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ড. মাওলানা মিজানুর রহমান আজহারীর লেখা ‘এক নজরে কুরআন’ বইটি পড়ে তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে বইটির কয়েকটি ছবি শেয়ার করেন বর্ষা। ক্যাপশনে লেখেন, আলহামদুলিল্লাহ, অনেক দিন ধরেই ‘এক নজরে কুরআন’ বইটি পড়ার ইচ্ছা ছিল। তিনটি বই অর্ডার করেছিলাম, আজ হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ। এর মধ্যে দুটি আমার বোনদের জন্য।

পোস্টে বর্ষা আরও লেখেন, জীবনে খুব বেশি কিছু জানা নেই, তবে এই বইটি পড়ে অনেক কিছু জানতে পারব ইনশাআল্লাহ। এরপর তিনি ড. মিজানুর রহমান আজহারীকে ধন্যবাদ জানিয়ে লেখেন—এই বইটি পড়ার সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে উত্তম প্রতিদান দেন।

২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার। সেই ছবিতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি। পরের বছর, ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর, ভালোবেসে সংসার শুরু করেন এই তারকা দম্পতি। তাদের ঘরে রয়েছে দুই পুত্রসন্তান—আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status