উজিরপুরের সাতলায় বিএনপির ৬নং ওয়ার্ডের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত
আলতাফ হোসেন অনিক
প্রকাশ: Saturday, 31 January, 2026, 2:08 PM
উজিরপুরের সাতলায় বিএনপির ৬নং ওয়ার্ডের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন বিএনপি ৬নং ওয়ার্ডের উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধায় সাতলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে আয়োজিত এই উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোনাফছের বিশ্বাস এর সভাপতিত্বে মোঃ ইয়াসিন ব্যাপারির সঞ্চালনায় উপস্থিত ছিলেন ছিলেন, উজিরপুর উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ মোঃ ফজলুল হক বিশ্বাস এ পিপি জজকোর্ট বরিশাল, মোঃ মেছবাহ উদ্দিন সভাপতি সাতলা ইউনিয়ন বিএনপি, মোঃ আতিকুল ইসলাম নান্নু বালি সিনিয়র সহ সভাপতি সাতলা ইউনিয়ন বিএনপি, বি এম ওয়াসিম সান্টু বালী ইউনিয়ন বিএনপি যুগ্ন সাধারন সম্পাদক, ওয়ার্ড সভাপতি মোঃ আতাহার বিশ্বাস, মোঃ আবু জাফর, মোঃ ওলি উল্লা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ নাজমুল বিশ্বাস, ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম লিটন, যুবদল নেতা আশিকুল ইসলাম মধু, মোঃ সেলিম আহবায়ক ইউনিয়ন সেচ্ছাসেবক দল, সদস্য সচিব মোঃ মাসুদ বিশ্বাস, ইউনিয়ন শ্রমিক দলের সাধারন সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস শাহ, মোঃ ইদ্রিস দাড়িয়া, যুবদল নেতা ইসরাফিল বালী, মোঃ মওলা শরিফ, ছাত্রদল নেতা মোঃ শাহাদাত বালী, আহানাত মেহেদী, তামিম মিয়া, সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী গন।
উঠান বৈঠকে স্থানীয় বিপুল সংখ্যক সাধারণ জনগণও অংশগ্রহণ করেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এই নির্বাচনে সবাইকে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।”
বক্তারা আরও বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধার, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। উঠান বৈঠক শেষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।