|
লুকিয়ে ছিলেন ওয়্যারড্রবে, গাছায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
|
![]() লুকিয়ে ছিলেন ওয়্যারড্রবে, গাছায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার গ্রেপ্তারকৃতের নাম মোঃ আলামিন। তিনি গাছা থানাধীন সন্ডা শরীফপুর তেঁতুলতলা আশরাফ মার্কেট এলাকার বাসিন্দা। তার পিতা মৃত আব্দুল খালেক ও মাতা মৃত জাহানারা বেগম। আলামিন ওহাবের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। গাছা থানার এএসআই মোঃ রেজাউল করিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি ভাড়া বাসার ওয়্যারড্রোবের ভেতরে লুকিয়ে ছিল বলে পুলিশ জানায়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আলামিনের বিরুদ্ধে মাদক সংক্রান্ত একটি মামলায় আদালতের গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি ছিল। আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
