ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
সন্তানকে মাস্তান, গুন্ডা-পান্ডা বানাতে না চাইলে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে: ইয়াছিন আরাফাত
ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, নাঙ্গলকোট
প্রকাশ: Wednesday, 28 January, 2026, 10:05 PM

সন্তানকে মাস্তান, গুন্ডা-পান্ডা বানাতে না চাইলে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে: ইয়াছিন আরাফাত

সন্তানকে মাস্তান, গুন্ডা-পান্ডা বানাতে না চাইলে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে: ইয়াছিন আরাফাত

আপনার সন্তানকে মাস্তান, গুন্ডা-পান্ডা বানাতে না চাইলে ১২ফ্রেব্রুয়ারী দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে, আমাদের সন্তানদের ভবিষ্যৎ কর্মপন্থা কিভাবে পরিচালিত হবে তা নির্ধারণে ১১ দলীয় জোটকে ক্ষমতায় বসাতে হবে। আমরা দুর্নীতি, চাঁদাবাজি, মাদক কারবার করবো না আমাদের দলের কাউকে করতে দিবো না। 

আমরা নির্বাচিত হলে নাঙ্গলকোটে জামায়াতে ইসলামী দ্বারা কোন লোকের ক্ষতি হবে না। আমরা নতুন নাঙ্গলকোট ও লালমাই গঠনে এবং শিক্ষার মানোন্নয়নে অগ্রণী ভুমিকা পালন করবো। 

১১দলীয় জোট সমর্থীত জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াছিন আরাফাত বুধবার সন্ধ্যায় নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউপির ময়ূরা হাইস্কুল মাঠে  বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  

জামায়াতে ইসলামী মৌকরা ইউনিয়ন আমির মাওলানা এবিএম সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে ইউনিয়ন সেক্রেটারি মাস্টার আকবর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  উপজেলা জামায়াতের আমীর মাওলানা জামাল উদ্দিন।

এসময় আরো বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সভাপতি মাস্টার আব্দুল করিম,উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদার, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, ইসলামি ছাত্র শিবিরের উপজেলা সভাপতি শাখাওয়াত হোসেন,মৌকরা ইউপির সাবেক সভাপতি হায়াতুন্নবী খন্দকার, অধ্যক্ষ আনম খলিল উল্লাহ,শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি মাস্টার কামল হোসেন প্রমূখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status