|
এবার আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
|
![]() এবার আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ সর্বশেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সহজ জয় পায় বাংলাদেশ। সেই ম্যাচে ফিফটি করা শারমিন আক্তার টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাংকিংয়ে এক লাফে ২২ ধাপ এগিয়ে এখন ৩৫তম স্থানে। এটি তার ক্যারিয়ারের সেরা র্যাংকিং। অভিজ্ঞ শারমিনের পাশাপাশি ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছেন দিলারা আক্তারও। নামিবিয়ার বিপক্ষে ২৫ রান এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৫ রানের ইনিংস খেলেছেন এই ওপেনার। এর ফলে ৩৩ ধাপ উন্নতি করে প্রথমবারের মতো সেরা একশতে জায়গা করে নিয়েছেন তিনি—বর্তমানে যৌথভাবে ৭০তম স্থানে। র্যাঙ্কিংয়ে অগ্রগতি হয়েছে সোবহানা মোস্তারিরও। শেষ দুই ম্যাচে ২৭ ও ৩০ রানের ইনিংস খেলে ১১ ধাপ এগিয়ে এখন যৌথভাবে ৫২তম স্থানে আছেন তিনি। এ ছাড়া ১৭ ধাপ এগিয়ে ৮৩তম স্থানে উঠে এসেছেন স্বর্ণা আক্তার। বোলারদের তালিকায় উন্নতি করেছেন ফাহিমা খাতুন। নামিবিয়ার বিপক্ষে তিন উইকেট নেওয়ার সুবাদে ছয় ধাপ এগিয়ে এখন ৩০তম স্থানে অবস্থান করছেন তিনি। একই ম্যাচে চার উইকেট শিকার করা সানজিদা আক্তার মেঘলাও ছয় ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫৪তম স্থানে। আর নামিবিয়ার বিপক্ষে তিনটি ও আয়ারল্যান্ডের বিপক্ষে একটি উইকেট নেওয়া রাবেয়া খান এক ধাপ উন্নতি করে বর্তমানে ১৪তম স্থানে আছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
