|
ভূরুঙ্গামারীতে ইমাম, খতিব ও আলেমদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() ভূরুঙ্গামারীতে ইমাম, খতিব ও আলেমদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, খতিব আশফাকুর রহমান, খতিব হাবিল উদ্দিন, বাউসমারী মাদ্ররাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছাবেদ আলী, হাফেজ মাওলানা নুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ওবায়দুল হক। বক্তরা ,মসজিদের খুতবায় খতিবদের ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচন এবং হ্যাঁ ভোটের পক্ষে ভোট প্রদানের জন্য ভোটারদের সকাল সকাল ভোট কেন্দ্রে উপস্থিতি হবার জন্য মুসল্লীদেরকে উৎসাহিত করার আহ্বান জানান। ভোট যাতে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয় এজন্য প্রশাসনের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
