|
কর্মীদের হুমকির অভিযোগে নুরুল হক নুরের সংবাদ সম্মেলন
নতুন সময় প্রতিনিধি
|
![]() কর্মীদের হুমকির অভিযোগে নুরুল হক নুরের সংবাদ সম্মেলন এসময় আরও উপস্থিত ছিলেন, সাবেক কেন্দ্রীয় ছাত্র দল সহ-সভাপতি মো. ইখতিয়ার কবির, সাবেক উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা গণঅধিকার আহবায়ক মো. হাফিজুর রহমান ও সদস্য সচিব মো. জাকির হোসেনসহ উপজেলা বিএনপি এবং গণঅধিকার পরিষদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। সংবাদ সম্মেলনে নুরুল হক নুর বলেন, বিভিন্ন স্থানে তার নির্বাচনী কর্মীদেরসহ তাকেও নির্বাচনী কাজে বিভিন্ন ধরনের বাঁধা প্রদান করা হচ্ছে। হাসান মামুন নির্বাচনী জনসভায় তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ তুলে ধরেন। ইতিমধ্যে দশমিনার চর বোরহানে তার নির্বাচনী অফিস ভাঙ্গার অভিযোগ করেন। তাই প্রশাসনের যথোপযুক্ত পদক্ষেপ নেয়ার আহবান জানান। এছাড়া বেসরকারি বিশ্ব বিদ্যালয় ছাত্র দল সভাপতি আবু হুরায়রা সংবাদ সম্মেলনে বলেন, মুঠোফোনে হাসান মামুন হুমকি প্রদান সংক্রান্ত অডিও ক্লিপ শুনানো ১২ তারিখ নির্বাচনের পরে দেখে নেব এবং তার জীবন হুমকির মুখে আছে বলে অভিযোগ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
