ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
“তাহাজ্জুদের পর ভোট কেন্দ্রে সিল মারার ষড়যন্ত্র রুখে দেওয়া হবে রামগঞ্জে: নাহিদ ইসলাম
রায়হানুর রহমান
প্রকাশ: Tuesday, 27 January, 2026, 11:36 AM

“তাহাজ্জুদের পর ভোট কেন্দ্রে সিল মারার ষড়যন্ত্র রুখে দেওয়া হবে রামগঞ্জে: নাহিদ ইসলাম

“তাহাজ্জুদের পর ভোট কেন্দ্রে সিল মারার ষড়যন্ত্র রুখে দেওয়া হবে রামগঞ্জে: নাহিদ ইসলাম

তাহাজ্জুদের নামাজ আদায়ের পরপরই ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে সিল মারার একটি ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা সব ষড়যন্ত্র রুখে দেবে। ১২ ফেব্রুয়ারি আমরা সবাই ভোট কেন্দ্রে যাবো, ভোট কেন্দ্র পাহারা দেবো। যারা বাধা প্রদান করবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।”

সোমবার (২৬ জানুয়ারি) রাত ৯টায় রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত রামগঞ্জ উপজেলা ১১ দলীয় জোটের প্রার্থী, কেন্দ্রীয় এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলমের ‘শাপলা কলি’ প্রতীকের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম ২০০১ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, আওয়ামী লীগ তখন সাধারণ জনগণকে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল। তিনি বলেন, “এই কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড মূলত প্রতারণার একটি প্যাকেজ। বাংলাদেশের মানুষ সেই ইতিহাস ভুলে যায়নি।”

তিনি আরও বলেন, দেশের প্রকৃত সংকট শিক্ষা ও স্বাস্থ্য খাতে নয়, বরং অর্থনীতিকে চাঙা করা, ঋণখেলাপি ও লুটেরাদের বিচারের আওতায় আনা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা—এগুলোই এখন সবচেয়ে জরুরি।

রামগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক মাসুম বিল্লাহর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ইমরান হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

তিনি বলেন, “উন্নয়ন ও সমৃদ্ধির মাধ্যমে দেশকে এগিয়ে না নিয়ে কিছু দল বিভিন্ন ভাতা ও নানা ধরনের কার্ডের প্রলোভন দেখিয়ে মানুষকে পিছিয়ে রাখার ষড়যন্ত্র করছে।”
তিনি আরও বলেন, “আগে যেমন ৫০০ বা ১ হাজার টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করা হতো, এখন তেমনি বিভিন্ন কার্ড দেওয়ার লোভ দেখিয়ে ভোট কেনার পায়চারি চলছে।”

আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, ১১ দলীয় জোট বেকারদের কোনো কার্ড দিয়ে নয়, বরং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদের স্বাবলম্বী করতে চায়।

পথসভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান, পৌর জামায়াতের আমির হাসান আল বান্না, উপজেলা ও পৌর জামায়াত এবং এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status