ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
সাংবাদিককে গ্রেফতার ও ফাঁসানো মামলার বিরুদ্ধে ঈদগাঁওতে আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
‎আজিজুর রহমান রাজু, ঈদগাঁও
প্রকাশ: Tuesday, 27 January, 2026, 11:31 AM

সাংবাদিককে গ্রেফতার ও ফাঁসানো মামলার বিরুদ্ধে ঈদগাঁওতে আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

সাংবাদিককে গ্রেফতার ও ফাঁসানো মামলার বিরুদ্ধে ঈদগাঁওতে আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

‎সিবিএন ও যায়যায়দিনের টেকনাফ প্রতিনিধি (মাল্টিমিডিয়া) সাংবাদিক আরাফাত সানিকে আটক ও  বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক শাহেদ ফেরদৌস হিরুর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে কক্সবাজারের ঈদগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে ঈদগাঁও বাস ষ্টেশনে উপজেলার কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আল্টিমেটাম দেন। একই সঙ্গে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। 

‎তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে কলম ধরার কারণেই সাংবাদিকদের আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে যা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।

‎বক্তারা দাবি করেন সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, নিরপেক্ষ তদন্ত, দোষীদের শাস্তি, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত ও গণমাধ্যমকে ভয় দেখানোর সংস্কৃতি বন্ধ করতে হবে।

সাংবাদিককে গ্রেফতার ও ফাঁসানো মামলার বিরুদ্ধে ঈদগাঁওতে আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

সাংবাদিককে গ্রেফতার ও ফাঁসানো মামলার বিরুদ্ধে ঈদগাঁওতে আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

‎সিবিএন ঈদগাঁও প্রতিনিধি আজিজুর রহমান রাজুর সঞ্চালনায় ও ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দিন, জাহাঙ্গীর বাঙ্গালী, আমারদেশ প্রতিনিধি আনোয়ার হোছাইন, সাঙ্গু প্রতিনিধি মোঃ মিজানুর রহমান আজাদ, মনছুর আলম, এম বজলুর রহমান, এনসিপি নেতা রহিম চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। 

‎এসময় দৈনিক মিল্লাত জেলা প্রতিনিধি এইচএন আলম, দি মর্নিং পোস্ট প্রতিনিধি বদিউল আলম বাহাদুর, সাংবাদিক বশিরুজ্জামান, মোঃ আরফাত, সায়মন সরওয়ার কায়েম, রাশেদ কামাল, আবু বক্কর সিদ্দিক, রবিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status