ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
বাসনে ফাঁকা গুলি ছোড়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যাংকের ২৪ লাখ টাকা ছিনতাই
নতুন সময় প্রতিনিধি, গাজীপুর
প্রকাশ: Monday, 26 January, 2026, 10:56 AM

বাসনে ফাঁকা গুলি ছোড়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যাংকের ২৪ লাখ টাকা ছিনতাই

বাসনে ফাঁকা গুলি ছোড়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যাংকের ২৪ লাখ টাকা ছিনতাই

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চৌরাস্তা এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিংয়ের এক এজেন্টের মানি কালেক্টরের কাছ থেকে ২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মানি কালেক্টর মো. হাবিবুর রহমান আহত হয়েছেন।

রোববার (২৫ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে চান্দনা–চৌরাস্তার আউটপাড়া এলাকার কাজিম উদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত হাবিবুর রহমানকে উদ্ধার করে তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়জন দুষ্কৃতকারী হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিং এজেন্টের মানি কালেক্টর মো. হাবিবুর রহমানের কাছে থাকা ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাসনে ফাঁকা গুলি ছোড়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যাংকের ২৪ লাখ টাকা ছিনতাই

বাসনে ফাঁকা গুলি ছোড়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যাংকের ২৪ লাখ টাকা ছিনতাই

ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিং এজেন্ট শাখার কর্মরতদের বরাতে জানা গেছে, গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকার একটি এজেন্ট শাখা থেকে চান্দনা–চৌরাস্তার মূল শাখায় জমা দেওয়ার উদ্দেশ্যে প্রায় ২৫ লাখ টাকা বহন করছিলেন মানি কালেক্টর হাবিবুর রহমান। এ সময় দুষ্কৃতকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তার কাছ থেকে ২৪ লাখ টাকা ছিনিয়ে নেয়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ ককটেল বিস্ফোরণ ও ২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ফাঁকা এক রাউন্ত গুলি করে ককটেল ফাটিয়ে ২৪-২৫লাখ টাকা ছিনতাই হওয়ার ঘটনা ঘটেছে।

ঘটনার পরপরই পুলিশের উর্ধ্বতনরা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুষ্কৃতকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন বাসন থানার ভারপ্রাপ্ত এই কর্মকর্তা হারুন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status