ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮ মাঘ ১৪৩২
জেটিআই বাংলাদেশ দেশের নম্বর ওয়ান টপ এমপ্লয়ার হিসেবে স্বীকৃত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 25 January, 2026, 3:41 PM

জেটিআই বাংলাদেশ দেশের নম্বর ওয়ান টপ এমপ্লয়ার হিসেবে স্বীকৃত

জেটিআই বাংলাদেশ দেশের নম্বর ওয়ান টপ এমপ্লয়ার হিসেবে স্বীকৃত

টপ এমপ্লয়ার ইনস্টিটিউট কর্তৃক জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড দেশের ‘নম্বর ওয়ান টপ এমপ্লয়ার’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই অর্জন কর্মীদের জন্য ইতিবাচক ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির অঙ্গীকারকে তুলে ধরে।

এই স্বীকৃতি প্রমাণ করে, জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড একটি আদর্শ কর্মপরিবেশ গড়ে তুলতে কতটা নিবেদিত – যেখানে অন্তর্ভুক্তিমূলক মানবসম্পদ নীতি, কার্যকর ডিজিটাল টুলস এবং উচ্চ কর্মদক্ষতা ও লক্ষ্যনিষ্ঠতাকে শক্তিশালী করে এমন সংস্কৃতি রয়েছে।

কাজের পরিবেশ গঠনে তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অগ্রাধিকার দেয় সুস্পষ্ট ও সহজলভ্য নেতৃত্ব, শেখা ও বিকাশের সুযোগ, কর্মীদের সার্বিক সুস্থতা এবং কর্মীদের আন্তরিক সম্পৃক্ততা। বৈশ্বিক সেরা চর্চা ও মানদণ্ড অনুসরণ করে এসব নীতিমালা তৈরি করা হয়েছে এবং বাংলাদেশের স্থানীয় কার্যক্রমের প্রয়োজন অনুযায়ী সাজিয়ে বাস্তবায়ন করা হচ্ছে।

এই অর্জনকে কেন্দ্র করে জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডের পিপল অ্যান্ড কালচার ডিরেক্টর - ইয়াসিন খাব্বাজ বলেন, টপ এমপ্লয়ার হিসেবে স্বীকৃতি পাওয়া এবং দেশের নং ১ অবস্থান অর্জন প্রমাণ করে যে জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডের সব কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আমাদের কর্মীরা। কর্মীদের প্রতিষ্ঠানে যোগদান থেকে শুরু করে ক্যারিয়ার বিকাশের প্রতিটি ধাপকে সহজ, ইতিবাচক ও ফলপ্রসূ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। শেখার কর্ম পরিবেশ, অগ্রগতি ও সম্পৃক্ততার বাস্তব সুযোগ তৈরি করে আমরা আমাদের কর্মীদের সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগাতে সহায়তা করি। ভবিষ্যতেও আমরা এই চর্চাগুলোকে আরও বিস্তৃত ও শক্তিশালী করতে ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাবো।

উল্লেখ্য, টপ এমপ্লয়ার স্বীকৃতিটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি বৈশ্বিক মূল্যায়ন প্রক্রিয়া। বিভিন্ন ক্ষেত্রে - যেমন কৌশল, নেতৃত্ব, সাংগঠনিক উন্নয়ন, প্রতিভা আকর্ষণ, শিক্ষা, ক্যারিয়ার বৃদ্ধির সুযোগ এবং সার্বিক কর্মী অভিজ্ঞতায় অসাধারণ পারফরম্যান্সের ভিত্তিতেই জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড দেশের শীর্ষ স্থান অর্জন করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status