ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিতর্কিত ইউনাইটেড বাস বন্ধ ও প্রশাসনের রহস্যজনক ভূমিকায় এনসিপি'র সংবাদ সম্মেলন
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Thursday, 22 January, 2026, 8:16 PM

বিতর্কিত ইউনাইটেড বাস বন্ধ ও প্রশাসনের রহস্যজনক ভূমিকায় এনসিপি'র সংবাদ সম্মেলন

বিতর্কিত ইউনাইটেড বাস বন্ধ ও প্রশাসনের রহস্যজনক ভূমিকায় এনসিপি'র সংবাদ সম্মেলন

ফ্যাসিস্ট আমিনুল হক শামীমের বিতর্কিত ইউনাইটেড বাস বন্ধ ও প্রশাসনের রহস্যজনক ভূমিকা নিয়ে সংবাদসম্মেলন করেছে ময়মনসিংহ জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দরা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির জেলা সমন্বয়ক মো: জসিম উদ্দিন। উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইউনাইটেড এর হেলপার কর্তৃক নির্যাতিত হালুয়াঘাট এনসিপির সমন্বয়ক আবু রেহান প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করে জুলাই যোদ্ধাদেরকে নিয়ে প্রশাসনের ভূমিকায় হতাশা প্রকাশ করেন।

এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রশাসন এখনো বহাল তবিয়তে  আছে তারা চান না এনসিপি থাকুক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই প্রশাসনের অধীনে এনসিপি কেনো নির্বাচনে গিয়েছে তা কেন্দ্রের নেতৃবৃন্দরাই বলতে পারবেন। এ সময় ময়মনসিংহ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার ভূমিকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে সন্ধিহান প্রকাশ করেন।

উক্ত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনমনসিংহ বিভাগীয় সমন্বয়ক মো: মোকাররম আদনান, কৃষক শক্তি'র সমন্বয়ক মো: মাসুদ রানা, ঈশ্বরগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়ক মো: মোজাম্মেল হক প্রমুখ।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status