লক্ষ্মীপুরের রামগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংহত করার লক্ষ্যে রামগঞ্জ পৌরসভা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ২১ জানুয়ারি ২০২৬ তারিখে রামগঞ্জ উপজেলা কমিটির অনুমোদনে আগামী তিন মাসের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে মো. মামুন হোসেনকে আহ্বায়ক এবং সফি উল্যাহকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—যুগ্ম আহ্বায়ক: রিয়াজ মোর্শেদ, শরিফুল ইসলাম, সাফায়েত হোসেন ও মো. আবু বকর, সদস্য সচিব: মো. জহিরুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব: রাজু হোসেন, মুখ্য সংগঠক: সাব্বির হোসেন বাবুল।
রামগঞ্জ পৌরসভা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন
যুগ্ম মুখ্য সংগঠক: ইমরান হোসেন। এছাড়াও মো. রাকিব হোসেন, মো. জসিম উদ্দিন, আইয়ুব হোসেন, জাহিদ হোসেন, সোহাগ হোসেনসহ মোট ১৭ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। রামগঞ্জ উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী মো. মাসুম বিল্লাহ এবং যুগ্ম সমন্বয়কারী মাঈন উদ্দিনের যৌথ স্বাক্ষরে এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ পৌর কমিটি গঠন করা হবে। একই সঙ্গে রামগঞ্জ পৌর এলাকায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক শক্তি বৃদ্ধি, গণতান্ত্রিক অধিকার আদায় এবং সাধারণ মানুষের স্বার্থরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।