ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
‎দেশি পণ্যকে বিদেশি বলে বিক্রি ঈদগাঁও বাজারে মোবাইল কোর্টের কঠোর অভিযান
‎আজিজুর রহমান রাজু, ঈদগাঁও কক্সবাজার
প্রকাশ: Saturday, 17 January, 2026, 11:44 AM

‎দেশি পণ্যকে বিদেশি বলে বিক্রি ঈদগাঁও বাজারে মোবাইল কোর্টের কঠোর অভিযান

‎দেশি পণ্যকে বিদেশি বলে বিক্রি ঈদগাঁও বাজারে মোবাইল কোর্টের কঠোর অভিযান

‎ভোক্তাদের সঙ্গে প্রতারণা ও অসাধু বাণিজ্য রোধে উপজেলার ঈদগাঁও বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। দেশি পণ্যকে বিদেশি পণ্য হিসেবে উপস্থাপন করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
‎বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে পরিচালিত এ অভিযানে বাজারের বিভিন্ন কাপড়ের দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় মোট ৩৬ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
‎অভিযানটি পরিচালনা করেন ঈদগাঁও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম। অভিযান চলাকালে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা প্রদান করে ঈদগাঁও থানা পুলিশ।
‎প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থ সুরক্ষা, ভোক্তাদের প্রতারণা থেকে রক্ষা এবং বাজারে ন্যায্য ও সুষ্ঠু বাণিজ্য পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও নিয়মিত ও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। ভোক্তা অধিকার লঙ্ঘনে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status