|
অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল
নতুন সময় ডেস্ক
|
![]() অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল ক্রিকেটারদের দাবির মুখে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলেও তাতে সন্তুষ্ট হননি খেলোয়াড়রা। তারা বোর্ড পরিচালক পদ থেকেও তার পদত্যাগের দাবিতে অনড় থাকেন। ফলে নির্ধারিত সময়েও মাঠে নামেননি কোনো দলের ক্রিকেটাররা। বিসিবির এক পরিচালক বিষয়টি নিশ্চিত করে জানান, ক্রিকেটাররা আজকের মধ্যে মাঠে না ফিরলে বিপিএল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে—এমন সতর্কবার্তার পরও পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত লিগ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বিসিবির এক বিবৃতিতে জানানো হয়, বোর্ডের স্বার্থ ও কার্যক্রমের স্বাভাবিক গতি বজায় রাখতে সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী সভাপতির ক্ষমতাবলে এম নাজমুল ইসলামকে তাৎক্ষণিকভাবে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই ফাইন্যান্স কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। বিজ্ঞপ্তিতে বিসিবি আরও জানায়, ক্রিকেটারদের স্বার্থ, সম্মান ও মর্যাদা বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। চলমান সংকটময় সময়ে পেশাদারত্ব ও দায়বদ্ধতা বজায় রেখে বিপিএলে অংশগ্রহণ অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করা হয়। এদিকে ঢাকা পর্বের প্রথম ম্যাচ দুপুর ১টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোনো দলের ক্রিকেটার মাঠে না আসায় ম্যাচটি শুরু করা যায়নি। পরে হোটেল শেরাটনে সংবাদ সম্মেলন করে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। সেখানে দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে না ফেরার সিদ্ধান্তের কথা জানান ক্রিকেটাররা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গনে বাস, নিহত ১
মান সনদ নেই, এসিআই গোদরেজ ও আফতাব ফিডসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আলফাডাঙ্গায় রোটারী ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি
গাজীপুরে বড় ভাইকে গাছে বেঁধে হত্যা: ছোট ভাইসহ জড়িতদের খুঁজছে পুলিশ
উল্টো পথে ধুলেই নরম হবে কেশ! দেখাবে ফোলা-ফাঁপা? বিশেষ কৌশলটি কী?
ইতালিয়ান হেয়ার ওয়াশিং ট্রিক এখন ভাইরাল: চুলের যত্নে যে পদ্ধতি মেনে চলতেন মনিকা বেলুচ্চি নিজেও
গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান: ২ নারী ‘মুফতি’সহ গ্রেপ্তার ৭
মালয়েশীয় প্রতিনিধি দলের সাথে পঞ্চগড় জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
