নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার শমিত রাজা এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় উপজেলার সোনাখালী এলাকায় ২টি স্পটে চুনা কারখানা ও ১টি আবাসিক লাইন বিচ্ছিন্ন করা হয়, ও মোগরাপাড়া কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে আরো ১টি ঢালাই কারখানা উচ্ছেদ করা হয়।
স্পট-১ এ সোনাখালী, অবৈধ ১টি চুনা কারখানার ভাট্টি উচ্ছেদকৃত মালামাল প্লাস্টিক পাইপ উৎস বিনষ্ট করা হয়। স্পট-২ সোনাখালী অবৈধ ১টি আবাসিক বিতরণ লাইন উচ্ছেদ করা হয়। এতে প্রায় ৩০০ বাড়িতে ৫০০ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়। উচ্ছেদকৃত মালামাল ২" ডায়া বিশিষ্ট ২০ ফুট প্রায়।স্পট-৩ মোগরাপাড়া কলেজ রোড মাঝিপাড়া এলাকায় অবৈধ ১টি ঢালাই কারখানার ভাট্টি উচ্ছেদ করা হয়, উচ্ছেদকৃত প্লাস্টিক পাইপ উৎস বিনষ্ট করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালিত হয় ও ফায়ার সার্ভিসের সহায়তায় চুনা কারখানার আগুন নিয়ন্ত্রণ করা হয় এবং পানি স্প্রে করে মালামাল বিনষ্ট করা হয়৷ চুনা কারখানার মালিককে স্পটে না পাওয়ার কারণে কোন জেল জরিমানা করা সম্ভব হয়নি।
অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।