|
পাইকগাছায় রাস মন্দিরের প্রতিমা ভাংচুর
নতুন সময় প্রতিনিধি
|
![]() পাইকগাছায় রাস মন্দিরের প্রতিমা ভাংচুর প্রতিমা ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মনোনীত এমপি প্রার্থী মনিরুল হাসান বাপ্পি ও জামায়াতের এমপি প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদ। নাম প্রকাশ না করার শর্তে মন্দির সংশ্লিষ্ট একজন বলেন, ‘সোমবার সন্ধ্যায় কয়েকজন নারী পৌরসভার শিববাটী রাস মন্দিরে পূজা দিতে গিয়ে মন্দিরের অভ্যন্তরে রাসপূজার প্রতিমা ভাঙচুর করা অবস্থায় দেখতে পান। বিষয়টি তারা পুরুষ সদস্যদের জানালে বিষয়টি পুলিশ, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় রাজনৈতিক দলের নেতাদের জানানো হয়। তিনি আরো জানান, ১৯৯৬ সাল থেকে বিভিন্ন মন্দিরের সমন্বয়ে রাসপূজা অনুষ্ঠিত হয়ে আসছিল। পূজার পর মন্দিরে প্রতিমা সংরক্ষণ করে প্রতিদিন সন্ধ্যায় পূজা দেওয়া হয়। তবে কখনো এমন ঘটনা ঘটেনি। এ জানতে চাইলে মন্দির কমিটির নেতারা কোনো মন্তব্য করতে রাজি হননি। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া সাংবাদিকদের বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত মন্দির কর্তৃপক্ষ থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
