|
এবার জাতীয় দলে একসঙ্গে খেলার স্বপ্ন বাবা-ছেলের
নতুন সময় ডেস্ক
|
![]() এবার জাতীয় দলে একসঙ্গে খেলার স্বপ্ন বাবা-ছেলের নবী-ইসাখিল একসাথে খেলতে চান আফগানিস্তান জাতীয় দলে। ম্যাচ শেষে ছেলের সঙ্গে খেলার অনুভূতি নিয়ে নবী বললেন, ‘এখন পর্যন্ত ভালোই অনুভব হচ্ছে। এটার জন্যই অপেক্ষায় ছিলাম। যেভাবে সে খেলেছে খুবই খুশি।’ ইসাখিল অবশ্য বাবার কারণে নয়, নিজের মেধার জোরেই এসেছেন এতদূর। নবী বলেন, ‘গত ২ বছর অনেক পরিশ্রম করেছে, ঘরোয়া ক্রিকেটে সব ফরম্যাটে খেলেছে। সেখানেও পারফর্ম করেছে। গতবার নেপাল প্রিমিয়ার লিগ খেলেছে, এ বছর বিপিএল। আশা করি দ্রুত তাকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখব।’ ইসাখিলও জানালেন, বাবা থাকতে থাকতে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে তিনিও মুখিয়ে আছেন, ‘হ্যাঁ এটা আমার স্বপ্ন, বাবার সাথে জাতীয় দলে খেলব। এজন্য কঠোর পরিশ্রম করছি, ঘরোয়া ক্রিকেটে ভালো করার চেষ্টা করছি।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
