|
রিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতল বার্সা
নতুন সময় ডেস্ক
|
![]() রিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতল বার্সা ম্যাচের ৩৬ মিনিটে ফিরমিন লোপেজের অ্যাসিস্ট থেকে গোল করে বার্সাকে প্রথম লিড এনে দেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। তবে প্রথমার্ধের বিরতির ঠিক আগমুহূর্তে গার্সিয়ার পাস থেকে দারুণ এক গোলে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। নাটকের তখনও বাকি ছিল। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে পেদ্রির অ্যাসিস্টে বার্সাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন লেভান্ডোভস্কি। কিন্তু বিরতির বাঁশি বাজার আগমুহূর্তে গঞ্জালো গার্সিয়ার গোলে আবারও সমতায় ফেরে রিয়াল (২-২)। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় বার্সা। ম্যাচের ৭৩ মিনিটে দানি অলমোর পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনহা। তার এই গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়। বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এই জয়ে স্প্যানিশ সুপার কাপের ইতিহাসে নিজেদের আধিপত্য আরও সুসংহত করল বার্সা। রেকর্ড ১৬তম বারের মতো এই ট্রফি উঁচিয়ে ধরল তারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
