ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
পিতা মোবাইলফোন কিনে না দেয়ায় শ্রীপুরে কিশোরীর আত্মহত্যা
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Sunday, 11 January, 2026, 9:13 PM

পিতা মোবাইলফোন কিনে না দেয়ায় শ্রীপুরে কিশোরীর আত্মহত্যা

পিতা মোবাইলফোন কিনে না দেয়ায় শ্রীপুরে কিশোরীর আত্মহত্যা

গাজীপুরের শ্রীপুরে বাবার কাছে মোবাইল ফোন চেয়ে না পেয়ে অভিমান করে মোহনা (১১) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। রবিবার (১১জানুয়ারি) সকালে উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মহনা নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার মহিউদ্দিন ড্রাইভারের মেয়ে। পরিবারটি নগর হাওলা গ্রামের মনু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সকালে মোহনা তার বাবার কাছে মোবাইল ফোন চেয়েছিল। বাবা মহিউদ্দিন তাৎক্ষণিকভাবে মোবাইল ফোন কিনে দিতে অপরাগতা প্রকাশ করেন। এরপর মেয়েকে পিঠা তৈরির জন্য চাল ভাঙাতে দোকানে যেতে বলেন। এতে মোহনা প্রচণ্ড ক্ষুব্ধ ও অভিমানী হয়ে বাবাকে আত্মহত্যার হুমকিও দেয়। এর কিছুক্ষণ পরই ঘরের ভেতর আড়ার সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস দেয় সে। পরে তাকে উদ্ধার করা হলেও কিশোরীটি ততক্ষণে মারা যায়।

নিহতের বাবা মহিউদ্দিন বিলাপ করতে করতে বলেন, সকালে মেয়েটা আমার কাছে মোবাইল চেয়েছিল। আমি তাকে চাল ভাঙাতে যেতে বলায় সে বলেছিল মোবাইল না দিলে আত্মহত্যা করবে। কিন্তু সে যে সত্যি সত্যি এমন কাজ করে ফেলবে, তা আমি কল্পনাও করতে পারিনি।"

মাত্র ১১ বছর বয়সী একটি শিশুর এমন তুচ্ছ কারণে আত্মহত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয়রা ওই বাড়িতে ভিড় করেন।

শ্রীপুর মডেল থানার উপ পরিদর্শক তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্যে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status