ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
রাণীশংকৈলে অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রির দায়ে জরিমানা
মো: সবুজ ইসলাম,রাণীশংকৈল
প্রকাশ: Sunday, 11 January, 2026, 7:28 PM

রাণীশংকৈলে অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রির দায়ে জরিমানা

রাণীশংকৈলে অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রির দায়ে জরিমানা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার পৌর শহরের দুটি গ্যাস বিক্রয় কেন্দ্রে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বন্দর এলাকার আজমল ট্রেডার্সকে ৫ হাজার এবং কলেজ রোড এলাকার সাইদুর ট্রেডার্সকে ৩ হাজার টাকা অর্থ জরিমানা করেন সহকারি কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান। 

এ সময় মজিবুর রহমান বলেন, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।পাশাপাশি ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কেউ যদি কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status