|
তেঁতুলিয়ায় পাথর-বালি অংশীজনদের সাথে প্রশাসনের জরুরী মতবিনিময় সভা
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
|
![]() তেঁতুলিয়ায় পাথর-বালি অংশীজনদের সাথে প্রশাসনের জরুরী মতবিনিময় সভা পাথর - বালি উত্তোলন ও লোড আনলোডের কারণে হাইওয়ে সহ তেঁতুলিয়ার বিভিন্ন সংযোগ সড়কগুলোর শোল্ডারে জমে থাকা বালি ও উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ধুলাবালির উপস্থিতিতে পরিবেশ দুষণ সহ নানা সমস্যার সমাধানে ১০ জানুয়ারী ২০২৬ খ্রি: বিকেলে উক্ত জরুরী সভার আয়োজন করেন তেঁতুলিয়া উপজেলার পাথর বালি ব্যবসায়ী ও যৌথ ফেডারেশন । পাথর বালি কল্যান সমিতির সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম আকাশ । আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী । তেঁতুলিয়া পাথর বালি যৌথ ফেডারেশনের সভাপতি হামিদুল হাসান লাবুর স্বগত বক্তব্যের মধ্য দিয়ে মতবিনিময় সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর পাথরবালি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আ: জলিল বক্তব্য রাখেন। আরও বক্তব্য রাখেন তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ রায় । বক্তাদের বক্তব্যে পরিবেশ দুষণ ও সড়ক দূর্ঘটনা রোধে ধুলাবালি প্রতিরোধে পানির ব্যবস্থা ও সড়কের শোল্ডারে জমে থাকা বালুর অপসারনের উপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে বক্তাগণ জেলা প্রশাসক, পঞ্চগড় মহোদয়ের নির্দেশনা মোতাবেক আগামী ১৫ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে নিয়ম মেনে নির্মাণ সামগ্রী (পাথর ও বালি) সংরক্ষণ ও পরিবহণসহ বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এ সময় পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হওয়া বসতঘর পরিদর্শনে দীঘিনালা উপজেলা বিএনপি সভাপতি শফিকুল ইসলাম
গাজীপুরে সাবেক দুই মন্ত্রীর এলাকায় ডিবির অভিযানে চোলাই মদের কারখানার সন্ধান, ১৬ লাখ টাকার মালামাল জব্দ
কুমিল্লা উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, ৮ সদস্যের নতুন আংশিক আহ্বায়ক কমিটি
পাথর নিক্ষেপ নাকি ছদ্মবেশী রেকি (Recce): ভেরি হাইপ্রোফাইল নিরাপত্তা ও অপরাধতাত্ত্বিক বিশ্লেষণ
