ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে : পুলিশ সুপার
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশ: Saturday, 10 January, 2026, 6:32 PM
সর্বশেষ আপডেট: Saturday, 10 January, 2026, 9:03 PM

সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে : পুলিশ সুপার

সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে : পুলিশ সুপার

খুলনার পাইকগাছায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশ সুপারের সুধী সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১০ জানুয়ারি) সকালে পাইকগাছা থানার আয়োজনে থানা চত্বরে অনুষ্ঠিত সুধি সমাবেশে সামাজিক সম্প্রীতি,শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় করার লক্ষ্যে “সুধী সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে। “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা,সন্ত্রাস ও মাদক নির্মূল দেশের শান্তি ও উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, পুলিশ সবসময় জনগণের পাশে থেকে নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। গুজব, উসকানি ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো সমস্যা হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে দ্রুত পুলিশ ও প্রশাসনকে অবহিত করতে হবে।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (খুলনা) এস. এম. আল বিরুনী,সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল আমির হামজা বলেন, সবার সহযোগিতায় পাইকগাছাকে অপরাধ মুক্ত করা হবে।

সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে : পুলিশ সুপার

সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে : পুলিশ সুপার

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও ওসি তদন্ত ইদ্রিসুর রহমানের সঞ্চলনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ,সদস্য সচীব এসএম এমদাদুল হক,পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক,উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডের আহ্বায়ক গাজী রুহুল আমিন,জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য মাওঃ এস এম আমিনুল ইসলাম।

শিক্ষক প্রতিনিধি ও সুপার বাহারুল ইসলাম, আনিছুর রহমান, সাবেক পৌর কাউন্সিলর পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ,এ্যাড সাইফুদ্দিন সুমনসহ সাংবাদিক। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

সভা শেষে অংশগ্রহণকারীরা সামাজিক সম্প্রীতি রক্ষা,শান্তি বজায় রাখা এবং পাইকগাছায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status