|
শাদাব খানের দুর্দান্ত প্রত্যাবর্তন, শ্রীলঙ্কাকে হারাল পাকিস্তান
নতুন সময় ডেস্ক
|
![]() শাদাব খানের দুর্দান্ত প্রত্যাবর্তন, শ্রীলঙ্কাকে হারাল পাকিস্তান বুধবার (৭ জানুয়ারি) রাতে বল হাতে চার ওভারে ২৫ রান দিয়ে দুটি উইকেট নেন শাদাব। পরে ব্যাট হাতে ১২ বলে অপরাজিত ১৮ রান করে দলের জয় নিশ্চিত করেন। গত বছরের জুনে বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর কাঁধে অস্ত্রোপচার করাতে হয় শাদাবকে। দীর্ঘ পুনর্বাসন শেষে বিগ ব্যাশ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেও, ডাম্বুলার ম্যাচটি ছিল তার জাতীয় দলের জার্সিতে প্রথম ম্যাচ। এক সাক্ষাৎকারে শাদাব বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসা কঠিন, কারণ এখানে আপনাকে আবার শূন্য থেকে শুরু করতে হয়। বোলিং ও ব্যাটিং ভালোই হচ্ছে—আমি সহজ বিষয়গুলোর দিকেই মনোযোগ দিচ্ছি। উইকেট সহায়ক ছিল, তবে ক্রিকেটে সব সময় পরিস্থিতি বুঝে নিতে হয়। এখানে ভালো লেংথের চেয়ে একটু ফুল লেংথে বল করাই বেশি কার্যকর ছিল। সামনে টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তিনি বলেন, একজন খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ পর্যায়ে খেলা সব সময়ই স্বপ্ন। আমার জন্য বিষয়টা এক ধাপ এক ধাপ করে এগোনো। দল দারুণ খেলেছে—মির্জা ও ওয়াসিম তাদের সিম বোলিং দিয়ে স্পিনারদের জন্য দারুণ ভিত তৈরি করে দিয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
