ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
জকসুর ১৩ কেন্দ্রের ফল প্রকাশ: ভিপি পদে কোন প্যানেল এগিয়ে?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 7 January, 2026, 1:09 PM

জকসুর ১৩ কেন্দ্রের ফল প্রকাশ: ভিপি পদে কোন প্যানেল এগিয়ে?

জকসুর ১৩ কেন্দ্রের ফল প্রকাশ: ভিপি পদে কোন প্যানেল এগিয়ে?

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের এখন পর্যন্ত ১৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।  এতে সহ-সভাপতি (ভিপি) ছাড়া বাকি দুই পদ জিএস ও এজিএস-এ এগিয়ে আছে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল।  আর ভিপি পদে ছাত্র অধিকার পরিষদ ও ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল এগিয়ে আছে।

বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা পর্যন্ত ফলাফলের এই চিত্র দেখা যায়।  এখনও ২৬টি কেন্দ্রের (হল সংসদসহ) ফলাফল প্রকাশ বাকি। 

১৩ কেন্দ্রের ফলাফলে ছাত্র অধিকার পরিষদ ও ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব ১৪৫৭ ভোট পেয়ে এগিয়ে আছেন।  অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ১৩৫৯ ভোট।

এছাড়া জিএস পদে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের আব্দুল আলিম আরিফ ১৪৪৪ ভোট ও ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল থেকে খাদিজাতুল কোবরা ৭২৪ ভোট পেয়েছেন।

তাছাড়া এজিএস পদে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের মাসুদ রানা ১৩৪৬ ভোট পেয়ে এগিয়ে আছেন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের আতিকুর রহমান তানজিল ১১৯৯ ভোট পেয়েছেন।  

এদিকে শীর্ষ তিন ও অধিকাংশ সম্পাদকীয় পদে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে থাকলেও পাঠাগার ও সংস্কৃতি সম্পাদক পদ দুটিতে এখনও ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেল এগিয়ে আছে।  এছাড়া নির্বাহী সদস্য পদগুলোর মধ্যেও ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেলের কয়েকজন প্রার্থী ভালো অবস্থানে আছেন।

প্রসঙ্গত, জকসু নির্বাচনের ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে অনেকক্ষণ স্থগিত ছিল। এরপর ম্যানুয়াল ও মেশিন উভয় পদ্ধতিতে গণনা শুরু হলেও ভোট গণনা সম্পন্ন করতে পারেনি নির্বাচন সংশ্লিষ্টরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status