ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Wednesday, 7 January, 2026, 12:01 PM

গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে ঢাকা–ময়মনসিংহ রেলপথে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক পুরুষের মৃত্যু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার গাড়ারণ গ্রামে রেলের পিলার নম্বর ৩৩২/৮ ও ৩৩২/৯-এর মাঝামাঝি এলাকায় রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের মতে, সকালে রেললাইনের ওপর রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩২ বছর হলেও এখন পর্যন্ত কেউ তাকে শনাক্ত করতে পারেননি।

জানা গেছে, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং রেললাইন ও আশপাশের মাটিতে রক্তের দাগ দেখা গেছে।

এ বিষয়ে কি-ম্যান জাহাঙ্গীর বলেন, “সকালে স্থানীয়রা রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে আমাকে ফোন করে জানায়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করি। পরবর্তী ব্যবস্থাগ্রহণ প্রকৃৃয়াধীন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status