ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
নাম্বারে কল করলে পুলিশ সেবা নিয়ে ঘটনাস্থলে পৌঁছাবে : জিএমপি কমিশনার
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Wednesday, 7 January, 2026, 12:00 PM

নাম্বারে কল করলে পুলিশ সেবা নিয়ে ঘটনাস্থলে পৌঁছাবে : জিএমপি কমিশনার

নাম্বারে কল করলে পুলিশ সেবা নিয়ে ঘটনাস্থলে পৌঁছাবে : জিএমপি কমিশনার

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার বলেছেন, জিএমপি পুলিশে দালালদের দিন শেষ। দালাল ছাড়াই যাতে নাগরিকরা অপরাধ ও অপরাধীদের খবর দ্রুত  পুলিশে জানাতে পারেন এজন্য মহানগরীর বিভিন্ন স্থানে পুলিশের নম্বরযুক্ত স্টিকার লাগিয়ে দেয়া হয়েছে। এসব নাম্বারে কেউ যোগাযোগ করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাবে। এজন্য কোনো দালাল বা সোর্সের প্রয়োজন হবেনা।

‎মঙ্গলবার (৬জানুয়ারি) বিকেলে পুলিশ কমিশনার গাজীপুর মহানগরীর বাসন মেট্রো থানাধীন চান্দনা চৌরাস্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানপ পুলিশের নম্বরযুক্ত স্টিকার সাঁটানো কার্যক্রম শেষে মসজিদ মার্কেটের সামনে এক পথসভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি। 
‎পুলিশ কমিশনার এলাকায়  অপরাধ দমনে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আরো বলেন, আজকের পথসভা করার মূল উদ্দেশ্য হলো এলাকার অপরাধ নিয়ন্ত্রণ তথা দমন করা। মহানগরীর বিভিন্ন স্থানে এমন সচেতনতামূলক পথসভা অব্যাহত থাকবে। সেবা পেতে নাগরিকরা যেমন আমাদের কাছে আসেন, এখন আমরাই নাগরিকদের কাছে চলে যাবো। আমরা তাদের পথ দেখাবো। সোর্স বা দালালের দিন শেষ বলেও মন্তব্য করেন তিনি। 

কোথাও ছিনতাই, মোবাইল ছিনতাই, দস্যুতা, ডাকাতি, প্রাইভেটকারে অপহরন, মোটরসাইকেল চুরি, অস্ত্রধারী, সন্ত্রাস, চাঁদাবাজ, সড়ক দুর্ঘটনা, যাত্রী হয়রানি, ওষুধ ও খাদ্যে ভেজাল, হ্যানি ট্র্যাপ, চোরাচালান, মাদক, খুন ও অস্বাভাবিক মৃত্যু, কিশোর গ্যাং, ইভটিজিং এবং অন্যান্য যে কোন অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে আর থানায় যেতে হবে না, স্টিকারের মোবাইল নম্বরে খবর জানালেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাবে।

পুলিশকে অপরাধ সম্পর্কে জানাতে নাম্বার গুলো হলো- উপ—পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) বিভাগ ০১৩২০০৭০৫০০, অতিরিক্ত উপ—পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) বিভাগ ০১৩২০০৭০৫০১, সহকারী পুলিশ কমিশনার সদর জোন ০১৩২০০৭০৫১২, সহকারী পুলিশ কমিশনার কোনাবাড়ী জোন ০১৩২০০৭০৫১৮, অফিসার ইনচার্জ সদর থানা ০১৩২০০৭০৫৫২৪, অফিসার ইনচার্জ বাসন থানা ০১৩২০০৭০৫৫৩, অফিসার ইনচার্জ কোনাবাড়ী থানা ০১৩২০০৭০৫৮২, অফিসার ইনচার্জ কাশিমপুর থানা ০১৩২০০৭০৬১১।
পথসভায় আরো উপস্থিত ছিলেন, এডিশনাল কমিশনা, ক্রাইম এন্ড অপস মোঃ তাহেরুল হক চৌহান উপ—পুলিশ কমিশনার, ক্রাইম (উত্তর) বিভাগ এসএম শফিকুল ইসলাম, উপ—পুলিশ কমিশনার, ট্রাফিক বিভাগ এসএম আশরাফুল আলম, অতিরিক্ত উপ—পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) বিভাগ মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত উপ—পুলিশ কমিশনার ট্রাফিক বিভাগ অমৃত শুত্রধর ও সহকারী পুলিশ কমিশনার চৌধুরী মোহাম্মদ তানভীর প্রমূখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status