ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
নালিতাবাড়ীতে ৪র্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, কসমেটিক্স বিক্রেতা আটক
জাহাঙ্গীর হোসেন, শেরপুর
প্রকাশ: Wednesday, 7 January, 2026, 11:20 AM

নালিতাবাড়ীতে ৪র্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, কসমেটিক্স বিক্রেতা আটক

নালিতাবাড়ীতে ৪র্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, কসমেটিক্স বিক্রেতা আটক

শেরপুরের নালিতাবাড়ীতে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ৯ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইসলাম উদ্দিন (৫৫) নামে এক কসমেটিক্স বিক্রেতাকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণ পলাশীকুড়া এলাকায় ওই ঘটনা ঘটে। 

ইসলাম উদ্দিনের বাড়ি উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের দক্ষিণ পলাশীকুড়া গ্রামে। তার পিতার নাম মৃত শমশের আলী। তিনি ভ্যানগাড়িতে করে বিভিন্ন এলাকায় ফেরি করে কসমেটিক্স বিক্রি করেন। 

স্থানীয় ও ভিকটিমের পরিবার সূত্রে জানা যায় গত সোমবার (৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে ওই শিক্ষার্থী মাথার বেণিসহ বিভিন্ন কসমেটিক্স কেনার জন্য ইসলাম উদ্দিনের বাড়িতে যায়। ওইসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে কসমেটিক্স ও নগদ অর্থ দেওয়ার প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীকে  ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এদিকে ঘটনার পর সকাল ১০টার দিকে শিক্ষার্থী বাড়ি ফিরে পেটব্যথা ও যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়ে। পরে প্রথমে তাকে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ দেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় রাত ৮টার দিকে তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর ধর্ষণের কারণে রক্তক্ষরণ হয়েছে বলে নিশ্চিত হন। পরে শিক্ষার্থীর শারীরিক অবস্থার আরও অবনতি হলে অতিরিক্ত রক্তক্ষরণের ঝুঁকি এড়াতে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
 
ভিকটিম ঘটনার বিবরণ তার মায়ের কাছে জানালে অভিযুক্ত ইসলাম উদ্দিনের নাম প্রকাশ পায়। পরে বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ এলাকাবাসী ইসলামকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয়।

নালিতাবাড়ী থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান জানান অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের মায়ের লিখিত অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status