|
যুক্তরাষ্ট্রে সাবেক প্রেমিকের বাড়ি থেকে তরুণীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
নতুন সময় ডেস্ক
|
![]() যুক্তরাষ্ট্রে সাবেক প্রেমিকের বাড়ি থেকে তরুণীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার তিনিও ভারতীয় বংশোদ্ভূত। তার নাম অর্জুন শর্মা। এনডিটিভির খবরে বলা হয়, আমেরিকায় ডাটা ও স্ট্র্যাটেজি বিশ্লেষক হিসেবে কাজ করতেন নিকিতা। থাকতেন হাওয়ার্ড কাউন্টির এলিয়ট সিটিতে। গত ৩১ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন নিকিতা। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, তার জন্য নিখোঁজ ডায়েরি করেন সাবেক প্রেমিক অর্জুন। গত ২ জানুয়ারি তিনি নিজে থানায় যান এবং রিপোর্ট লেখান। তদন্তকারীদের অর্জুন জানিয়েছিলেন, মেরিল্যান্ড সিটিতে নিজের বাড়িতে নিকিতাকে তিনি শেষবার দেখেছিলেন। নিখোঁজ ডায়েরি করার পরই দেশ ছাড়েন অর্জুন। পুলিশের দাবি, তিনি ভারতে পালিয়ে এসেছেন। তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে আমেরিকায়। ৩ তারিখ অর্জুনের বাড়িতে গিয়ে নিকিতার লাশ উদ্ধার করেন তদন্তকারীরা। লাশে একাধিক আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিকিতাকে কুপিয়ে খুন করা হয়েছে। ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টার কিছু পর এই হত্যাকাণ্ড হয়েছে। তবে এখনো খুনের কারণ সম্পর্কে পুলিশ কিছু জানতে পারেনি। আমেরিকায় অবস্থিত ভারতের দূতাবাস এই ঘটনার পর বিবৃতি দিয়েছে। তারা জানিয়েছে, তারা নিকিতার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং সম্ভাব্য সকল প্রকার সাহায্যের আশ্বাস তাদের দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গেও বিষয়টি নিয়ে যোগাযোগ করেছে ভারতীয় দূতাবাস।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
