ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
পুলিশের বিশেষ অভিযানে সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
মোঃ লোকমান হোসেন,দীঘিনালা
প্রকাশ: Saturday, 3 January, 2026, 11:30 AM

পুলিশের বিশেষ অভিযানে সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

পুলিশের বিশেষ অভিযানে সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৫) রাতে দীঘিনালা থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মধ্য বোয়ালখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

থানা সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনের অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আবুল কালাম আজাদকে তার অবস্থান থেকে আটক করা হয়। গ্রেফতারের পর তাকে থানায় নিয়ে আসা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আবুল কালাম আজাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে পুলিশ বলছে, আইনের ঊর্ধ্বে কেউ নয়, অপরাধে জড়িত থাকলে যে কোনো ব্যক্তির বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে দীঘিনালা থানা পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status