ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
দুবাই থেকে ফোনে চাঁদা দাবি, আমলে না নেওয়ায় শিল্পপতির বাসায় মাস্ক পরে গুলিবর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 3 January, 2026, 10:58 AM

দুবাই থেকে ফোনে চাঁদা দাবি, আমলে না নেওয়ায় শিল্পপতির বাসায় মাস্ক পরে গুলিবর্ষণ

দুবাই থেকে ফোনে চাঁদা দাবি, আমলে না নেওয়ায় শিল্পপতির বাসায় মাস্ক পরে গুলিবর্ষণ

নগরের এক শিল্পপতির বাসভবন লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা। পুলিশ ও সংশ্লিষ্টদের ধারণা, বিদেশে বসে চাঁদাবাজ চক্র ভয় দেখাতেই এমনটি ঘটিয়েছে।  

শুক্রবার (২ জানুয়ারি) সকালে চকবাজার থানার চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুজিবুর রহমানের বাসভবনে এ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় শিল্পপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ২০২৪ সালের নির্বাচনে বাঁশখালী আসনে স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যরা বাসায় ছিলেন। তবে তাঁরা নিরাপদে আছেন। 

পুলিশের ধারণা, চাঁদা না পেয়ে বিদেশে পলাতক ‘সন্ত্রাসী’ সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের নির্দেশে সহযোগীরা এই ঘটনা ঘটাতে পারে। 

একজন পুলিশ কর্মকর্তা জানান, সকাল সাতটার দিকে মাইক্রোবাসে মাস্ক পরা আট সদস্যের সন্ত্রাসী দল মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। বাড়ির ফটকে ও পেছনের অংশে গুলি লেগেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

শিল্পপতি মুজিবুর রহমান জানিয়েছেন, মাস দেড়েক আগে দুবাইভিত্তিক নম্বর থেকে ফোন করে চাঁদা চাওয়া হয়েছিল, কিন্তু তিনি বিষয়টি আমলে নেননি। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status