|
জয় বাংলা স্লোগান দিয়ে মহাসড়কে আগুন, ককটেল-পেট্রলবোমা উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
|
![]() জয় বাংলা স্লোগান দিয়ে মহাসড়কে আগুন, ককটেল-পেট্রলবোমা উদ্ধার পরে ঘটনাস্থল থেকে ৫টি ককটেল, ৫টি পেট্রোল বোমা ও সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ছবিসংবলিত ব্যানার উদ্ধার করে পুলিশ। শুক্রবার (২ জানুয়ারি) রাত ৯টার দিকে নাটোর-নওগাঁ মহাসড়কের মহিষমারী এলাকায় এ ঘটনা ঘটে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, নলডাঙ্গা উপজেলার নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের নলডাঙ্গার মহিষমাড়ি এলাকায় সড়কে অগ্নিসংযোগ করে ‘জয় বাংলা’ স্লোগান দেয় দুর্বৃত্তরা। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে সেখান থেকে ৫টি ককটেল, ৫টি পেট্রলবোমা ও নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ছবি যুক্ত ১টি ব্যানার উদ্ধার করা হয়। এরপর ককটেল নিষ্ক্রিয় করা হয় তিনি আরও বলেন, নাশকতার জন্য একটি দল এই ধরনের কর্মকাণ্ড করছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যবিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: বসুন্ধরা স্পোর্টস সিটিতে ৬ দেশের ফাইটারদের লড়াই
দেশে পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জনপ্রশাসনের সক্ষমতা আরও বাড়ানো জরুরি: আব্দুল বারী
বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে ত্রাণ ও ৮ হাজার টাকা সহায়তা
